=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের ছাড়া কোন পরিচিতি সভা নয়, পদবঞ্চিতদের হুশিয়ারি

| নিউজ রুম এডিটর ৯:৫১ অপরাহ্ণ | ২৪/০২/২০২৩ বিএনপি, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক ঃ যুবদলের পদবঞ্চিতরা তাদের অন্তর্ভুক্তি ও অর্থের বিনিময়ে পদপ্রাপ্তদের পদ বাতিলের দাবীতে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।

আজ জুম্মার নামাজের পর পল্টন থানার সামনে থেকে মিছিল শুরু করে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ করে।

সমাবেশে বক্তারা দাবী করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে দলের সক্রিয়, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ব্যাপক অনিয়ম ও অনৈতিক সুবিধা নিয়ে প্রবাসী, অরাজনৈতিক ব্যাক্তি, সভাপতি সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠজন যারা, কিন্তু দল করেন না, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীরত ও ব্যাক্তিগত কাজের লোক দিয়ে কমিটি পুর্নাঙ্গ করেছেন।

তারা দাবী করেন ঘোষিত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান কোনদিন কোন পর্যায়ে রাজনীতির সাথে জড়িত না থেকেও শুধুমাত্র আর্থিক সুবিধার বিনিময়ে পদ প্রবাস থেকে এসেই পদ বাগিয়ে নিয়েছে।

সাসুজ্জোহা সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ক্যাফে ক্যাম্পাস নামে রেস্টুরেন্টের মালিক। ব্যাবসার কাজে ১০ বছর যাবত দলীয় কর্মকাণ্ড করেন না। টুকু মুন্নার কমিটির পর সক্রিয় হয়েছে। দীর্ঘদিন ধরে যেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যম্পাসে যেতে পারেনা সেখানে সুমন ছাত্রলীগের সহযোগিতায় ব্যবসা করে আসছেন ১০ বছর ধরে। শুধুমাত্র টাকার বিনিময়ে তাকে কমিটিতে রাখা হয়েছে।

কাতার প্রবাসী মামুন কে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে সহ সম্পাদক করা হয়েছে। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জোবায়দুর রহমান জনি বিগত এক যুগ ধরে দলের কর্মকাণ্ডের সাথে নেই। তাকেও আর্থিক সুবিধার কারনে পদ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহ আইন সম্পাদক নুরে আলম সিদ্দিকী সোহাগ, তানভির হাসান সোহেল, জিল্লুর রহমান দের অতীতে কোন রাজনৈতিক পরিচয় ছিলনা। তাদের সরাসরি যুবদলে পদ দেয়া হয়েছে। অথছ বলা হয়ে থাকে যুবদল হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞ নেতাদের সংগঠন।

নাজমুল হুদা রাজু আব্দুল আউয়াল মিন্টুর ব্যাক্তিগত কর্মচারী।

কারিমুল হাই নাইমকে শিল্প বিষয়ক সম্পাদক করা হয়েছে। সে বছরের প্রায় নয় মাসের বেশি সময় কানাডা থাকে। দেশে আসলে পার্টি অফিসে এসে সেল্ফি তুলে ফেসবুকে পোস্ট করে নিজেকে জাহির করে। নোয়াখালীতে বাড়ি এই সুবিধায় সাধারণ সম্পাদক তাকে পদ দিয়েছে।

সৈয়দ শহিদুল আলম টিটুকে সদস্য করা হয়েছে
আশির দশকে সভাপতি টুকুর সাথে ঢাবি ছাত্রদলের সদস্য ছিল। সভাপতির বন্ধু, এই বিশেষ পরিচয়ে তাকেও পদ দেয়া হয়েছে। হুমায়ুন কবির শিপন নবগঠিত কমিটির সদস্য। অতীতে কোনদিন রাজনীতি করেনাই। সাধারণ সম্পাদক মুন্নার বন্ধুর ভাই। একারনে তাকে সদস্য করা হয়েছে। মাসুদুল হক নামের পাবনার এক ইউনিয়ন যুবদল কর্মীকে সদস্য করা হয়েছে অনৈতিক সুবিধার বিনিময়ে।

কামরুজ্জামান নান্নু, মোঃ জাহিদ হাসান নবগঠিত কমিটির সদস্য। অতীতে কোথাও কোন পদ ছিলনা। সভাপতির বাসার কাজে ফাই ফরমাস খাটে। তাদেরকেও পদ দেয়া হয়েছে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন অনৈতিক ভাবে পদায়ন করা এসকল অরাজনৈতিক ব্যাক্তিদের যুবদলের নতুন কমিটি থেকে বাদ দিয়ে দলের দীর্ঘদিনের রাজপথের পরিক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে পরিচিতি সভা করতে হবে। এর বাইরে কোন কিছু হলে তারা দল ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কঠিন স্বীদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাবেক যুবদল যুগ্ম সম্পাদক আলী আশরাফ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সারোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক আবু সুফিয়ান দুলাল, আতিকুর রহমান আতিক, সামসুর রহমান।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু।

ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান, আশরাফুর রহমান বাবু, শোয়েব খন্দকার, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান।
যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোহাগ, সামসুল আলম রানা, এবিএম মহসিন বিশ্বাস, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহজাহান কবির শাহীন, সৈয়দ আবেদিন প্রিন্স।

ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক সুমন চৌধুরী, আনোয়ার জাহিদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান হাওলাদার,শফিউল আজম, খোরশেদ আলম, শহিদুল ইসলাম মাসুদ সরকার, সাবেক সহ সম্পাদক খন্দকার রিয়াজ, মাজেদুল ইসলাম মাসুম, রবিউল হাসান আরিফ, জিল্লুর রহমান কাজল, এ কে এম রিপন তালুকদার।

যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আহসানউল্লাহ তুষার, শাহিন আহমেদ, রাসেল দেওয়ান, মাহবুব হাসান রিংকু সহ যুবদল নেতাকর্মীরা।

এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদ খান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবাদুল হক পারভেজ, সজিবুল্লাহ সজিব সহ দুই শতাধিক নেতাকর্মী।

এ ছাড়াও যুবদলের পদবঞ্চিত ফারুক আহমেদ, আল আমীন খান, জামাল মোল্লা, মাহফুজ তালুকদার রিংকু, শোয়েব মুন্তাসির সহ অনেকে।