• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

তানোরে ইউপি সদস্যর বিরুদ্ধে গাছ নিধনের অভিযোগ

| নিউজ রুম এডিটর ৯:৫৬ পূর্বাহ্ণ | ০৭/০৬/২০২৩ সারাদেশ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) দুই নম্বর ওয়ার্ডের আলোচিত সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিলের দৌরাত্ম্যে সাধারণ অতিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। এদিকে মেম্বার খলিলুর রহমান খলিলের বিরুদ্ধে জোরপুর্বক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ৬ জুন মঙ্গলবার নারায়নপুর গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মতিন বাদি হয়ে ইউপি সদস্য খলিলুর রহমান খলিলসহ ৪জনকে বিবাদী করে উপজেলা সহকারী কমিশনারের (ভুমি) কাছে লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা আইন প্রয়োগকারি সংস্থা ও জাতীয় মানবাধিকার কমিশনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Exif_JPEG_420


অভিযোগে প্রকাশ, পুর্ববিরোধের জের ধরে নারায়নপুর গ্রামের আব্দুল মতিনের ভোগদখলীয় সম্পত্তির ওপর থেকে মেম্বার খলিল তালগাছ, আমগাছ, খেজুরগাছ, নিমগাছ ও কড়ই গাছসহ প্রায় লক্ষাধিক টাকা মুল্যর বিভিন্ন প্রজাতির গাছ জোরপুর্বক কেটে সাবাড় করেছেন।
প্রত্যক্ষদর্শী শরিফুল, হাসেন ও রফিকুল বলেন,গত ৫জুন সোমবার মেম্বার খলিল লাঠিয়াল বাহিনী নিয়ে ফিল্মি-স্টাইলে এসব গাছ কেটেছ। এসময় যারা বাধা দিতে গিয়েছে তাদের লাঠি পেটা করা হয়েছে, বাদ যায়নি ৬০ বছরের বৃদ্ধা, তাদেরও মারপিট ও শ্লীলতাহানি করা হয়েছে।
এদিকে একজন জনপ্রতিনিধির এমন সন্ত্রাসী কর্মকান্ডে উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য (মেম্বার) খলিলুর রহমান খলিল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের রাস্তা তৈরীর জন্য কয়েকটা গাছ কাটা হয়েছে। এসব গাছ মসজিদে দেয়ার কথা রয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আদিবা সিফাত বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে তালন্দ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু বলেন, রাস্তা তৈরী বা গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না।তিনি বলেন, অভিযোগ সত্যি হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া প্রয়োজন,যা দেখে অন্যরা শতর্ক হবেন।