• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

নড়াইলে উদ্বোধন হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর

| নিউজ রুম এডিটর ১০:১৪ পূর্বাহ্ণ | ২৪/০৬/২০২৩ সারাদেশ

নড়াইলে উদ্বোধন হলো শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তর। নড়াইলে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তরের উদ্বোধন করলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রি জুনাইদ আহমেদ পলক-এমপি। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ সময় মন্ত্রী বলেন, এসএসসি-এইচএসসি পাশ করার পর একটি জেলা-উপজেলা থেকে তরুন-তরুনীদেরকে আমরা ওই জেলাতে যাতে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সকলেরই উচ্চ শিক্ষার দরকার নেই। যারা শিক্ষক, গবেষক, উদ্ভাবক হতে চান, তারাই শুধু বিশ^বিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য যাবেন।

শুক্রবার বিকালে সদর উজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালীতে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এর ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, প্রকল্প পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, পৌর মেয়র আঞ্জুমান আরা,জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু। সমাপনী বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা।