• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সাদ্দামকে যে বিষয়ে সতর্ক করলেন নুর

| নিউজ রুম এডিটর ১:০১ অপরাহ্ণ | ২৫/০৬/২০২৩ রাজনীতি

২০ বছর পরে হলেও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে কাঠগড়ায় দাঁড় করাবেন বলে হুশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

শুক্রবার রাতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র বাংলা বিভাগের একটি টকশোতে পুরোনো একটি হামলার ঘটনায় এই হুমকি দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি থাকার সময় নুরুল হক নুরের ওপর হামলা হয়েছিল। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হন। হামলার ঘটনায় ডাকসুর তৎকালীন সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন জড়িত বলে অভিযোগ করেন নুর।

হামলার ঘটনায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে টকশোতে নুরুল হক নুর বলেন, ‘আপনার নেতৃত্বে হামলা হয়েছে। আপনাকে ২০ বছর পরে হলেও আসামি করব, কাঠগড়ায় দাঁড় করাব। সাদ্দাম হোসেন জেনে রাখেন, ভিপি নুর বেঁচে থাকলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে—এই হামলার মূলহোতা হিসেবে।’

এ সময় নুরকে থামিয়ে দেন অনুষ্ঠানের উপস্থাপক। তিনি সাদ্দাম হোসেনকে কথা বলার অনুরোধ করেন। নুরের মামলার হুমকির জবাবে সাদ্দাম বলেন, ‘আপনি অবশ্যই করবেন।’

সাদ্দামের দ্বিতীয় মাস্টার্স কোর্স নিয়ে অস্বচ্ছতার দাবি করেন নুর। সাদ্দামের যুক্তি, ঢাবিতে আর পাঁচ জনের মতোই শিক্ষা সম্পূর্ণ করেছেন।