• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার সকল পুলিশ এবং সিভিল সদস্যদের ঈদ শুভেচ্ছা সামগ্রী দিলেন পুলিশ সুপার

| নিউজ রুম এডিটর ১০:১২ পূর্বাহ্ণ | ২৮/০৬/২০২৩ সারাদেশ

মো:তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গা জেলা পুলিশের এসপি আব্দুল্লাহ্ আল-মামুন, ও তার সহধর্মিণী পুনাক সভানেত্রী ফরিদা ইয়াসমিনের ঐকান্তিক প্রচেষ্টায় চুয়াডাঙ্গা পুনাক ও জেলা পুলিশের আয়োজনে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ২৭.০৬.২০২৩ তারিখ বেলা ১:০০ ঘটিকায় পুলিশ লাইন্সে জেলার সকল পুলিশ ও সিভিল সদস্যদের ঈদ শুভেচ্ছা সামগ্রী প্রদান করেন।

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান , সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ এইচ.এম গোলাম রাব্বি, , ডিআইও-১, ডিএসবি মোঃ আলমগীর কবীরসহ সকল অফিসার ইনচার্জগণ, আরআই, পুলিশ লাইন্স, টিআই(প্রশাসন), ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর এবং সকল ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।