• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

জাতির সামনে এত অল্প বয়সে বেইমান হতে চাই না: নূর

| নিউজ রুম এডিটর ৫:৪১ অপরাহ্ণ | ০৬/০৭/২০২৩ রাজনীতি

গণঅধিকার পরিষদের একাংশের নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। গণঅধিকার পরিষদও নির্বাচনে যাবে না— এটা কথা দিচ্ছি। জাতির সামনে এত অল্প বয়সে বেইমান হতে চাই না। আমরা মুখ দিয়ে কথা বলেছি— শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনাসভায় নূর এসব কথা বলেন।

নূর বলেন, তার পরও আমাদের আশপাশের বন্ধুরা ইনিয়েবিনিয়ে আমাদের নিয়ে কথা বলতেই থাকবে। সরকার নূরকে গ্রেফতার করে না কেন? এ ধরনের কথা বলে আন্দোলনের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব কথায় কান না দেওয়া আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমি মনে করি, বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থাকা দল। তারা আন্দোলনের প্রধান নেতৃত্ব দিচ্ছে। বিএনপির যারা সদস্য, তারা আমাদের থেকে অনেক বয়স বেশি। আমি বিশ্বাস করি, বিএনপি যেভাবে জেগে উঠেছে তাদের হাতে আন্দোলন সফল হবে। আর এ আন্দোলনকে সফল করার জন্য আমাদের জায়গা থেকে যা যা করা দরকার তাই করব।