• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

ইয়াবা-হেরোইনসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি আটক

| নিউজ রুম এডিটর ১১:৫৫ পূর্বাহ্ণ | ১১/০৭/২০২৩ সারাদেশ

ইয়াবা ও হেরোইনসহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান প্রবানকে (২৭) আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়।

আটক আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি জেলার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।

অভিযান পরিচালনাকারী এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, মাদক কেনা-বেচা হচ্ছে। এমন গোপন সংবাদে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘরে প্রবানকে পাওয়া যায়। পরে শরীর তল্লাশি করে ১০পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়ার পর প্রবানকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রবানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠান হবে।