• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

| নিউজ রুম এডিটর ৪:৪২ অপরাহ্ণ | ২১/০৭/২০২৩ কুমিল্লা

এন.সি জুয়েল,কুমিল্লা :কাভার্ড ভ্যান চালাচ্ছিলেন বড় ভাই আর তাকে সহযোগিতা করছিলেন ছোট ভাই। এসময় আরেকটি কাভার্ড ভ্যানে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছেন দুজনই।শুক্রবার (২১ জুলাই) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-কাভার্ড ভ্যানচালক আজিজুল হক (৩৪) ও হেলপার রবিউল হক (২৩)।

তারা চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের জুনাব আলীর ছেলে।পুলিশ জানায়, সকালে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে অপর একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়।এতে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানের চালক ও হেলপার (দুই ভাই) আটকে যান।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানে আটকে থাকা চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ধাক্কা খাওয়া কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।নিহত দুই ভাইয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।