• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সুনামগঞ্জে রক্তদানের মধ্য দিয়ে শোকের মাসের কর্মসূচি শুরু আওয়ামীলীগের

| নিউজ রুম এডিটর ৩:৫০ অপরাহ্ণ | ০১/০৮/২০২৩ সারাদেশ, সিলেট

একে মিলন সুনামগঞ্জ থেকে : জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। শত শত নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের হাছননগরস্থ হোসেন বখত চত্বরে রক্তদান ও চিকিৎসা সেবা কর্মসূচি পালন করা হয়।

রক্তদান কর্মসূচিতে উদ্বোধনী বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ মানুষের দ্বার প্রান্তে রক্ত পৌঁছানোর জন্য যে উদ্যোগ হাতে নিয়েছে তা খুবই প্রশংসাযোগ্য। ইতোপূর্বেও আওয়ামীলীগ এ ধরনের জনহিতকর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আত্মাকে আমরা শান্তি দেবো।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত, সদর হাসপাতাল উপ পরিচালক ডা: মো: আনিসুর রহমান, এডভোকেট পীর মতিউর রহমান, শংকর চন্দ্র দাস, এডভোকেট নজরুল ইসলাম শেফু, এডভোকেট চাঁন মিয়া, অমল কর, এডভোকেট বিমান কান্তি রায়, সীতেশ তালুকদার মজ্ঞু, এডভোকেট আজাদুল ইসলাম রতন, সবুজ কান্তি দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, এডভোকেট আব্দুল খালেক, সোয়েব চৌধুরী, শফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন নাহিদ প্রমুখ।

আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী
ও সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। দিনব্যাপী এ রক্তদান কর্মসূচি ও চিকিৎসাসেবা পালন করা হয়েছে।