• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

ফেসবুক মেসেঞ্জারে বন্ধ হচ্ছে যে ফিচার

| নিউজ রুম এডিটর ১০:০৪ পূর্বাহ্ণ | ১৬/০৮/২০২৩ তথ্য-প্রযুক্তি

পরিবর্তন ও সংস্কারের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর থেকে সামাজিক মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে একটি ফিচার বন্ধ হতে যাচ্ছে। ফেসবুকের অনেকে ব্যবহারকারী এ তথ্যটি জানেন না। মেসেঞ্জার অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনে সেল নেটওয়ার্কের মাধ্যমে এসএমএস বার্তা পাঠানোর অনুমতি দিয়েছে। কিন্তু, সেই বিকল্পটি আগামী মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

ফেসবুক মেসেঞ্জার সম্প্রতি তার সাপোর্ট পেজের মাধ্যমে নতুন এ আপডেট তথ্যটি শেয়ার করেছে। সেখানে বলা হয়, এই এসএমএস সাপোর্ট আগামী ২৮ সেপ্টেম্বর বন্ধ হতে যাচ্ছে।

মেটার দাবি, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এসএমএসের জন্য ডিফল্ট গুগল অ্যাপ ব্যবহার করা শুরু করতে হবে। মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ২০১৬ সালে এসএমএস সমর্থন পেয়েছিল।

এখন মেটা ইনবক্স ফিচারটিকে মূল ফেসবুক অ্যাপে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।
সংস্থাটির দাবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো তাদের মেসেজিং অ্যাপগুলোতে প্রতিদিন ১৪০ বিলিয়ন বার্তা পাঠানো হয়। মেসেঞ্জার থেকে মেসেজ চলে যাওয়ায়, মনে করা হচ্ছে অ্যাপটি আপাতত শুধুমাত্র ইউজারদের ফেসবুক বন্ধুদের সঙ্গে চ্যাট করার জন্য উপযোগী হয়ে থেকে যাবে।