• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সমবয় সমিতি সভাপতির কোটি টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধ

| নিউজ রুম এডিটর ৬:২৫ অপরাহ্ণ | ২১/০৯/২০২৩ সারাদেশ
আবদুল আলীম খান: পটুয়াখালী  মির্জাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড নামে একটি সমিতি খুলে সদস্যদের টাকা আত্মসাৎ এবং লোনের বিপরীতে গচ্ছিত ব্লাংক চেক ও স্ট্যাম্প দিয়ে মিথ্যা মামলা করে সমিতির সদস্যদের হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন নাজমা আক্তার, মোঃ জয়নাল সিকদার, মোঃ কাসেম, বাদল সিকদার, লিটন সিকদার হিরোন মৃধা ও জসিম আকন।
এসময় ভুক্তভোগী পরিবার সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, আল আমিনের হয়রানী শিকার হয়ে অনেক পরিবার সর্বশান্ত হয়েছে এবং অনেকে এলাকা ছাড়া হয়েছে। তারা আল আমিনের এ হয়রানী থেকে মুক্তি চান এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।
পরে জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন।