=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু 

| নিউজ রুম এডিটর ৬:২৯ অপরাহ্ণ | ২৪/০৯/২০২৩ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে বজ্রপাতে রসুল মিয়া রাসেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই ইউনিয়নের বুমকা গ্রামের জব্দুল হকের ছেলে।
নিহতের পরিবার জানায়, সকালে নিজ ঘর হতে টিউবওয়েলে পানি আনতে যায় রসুল মিয়া রাসেল। এসময় হঠাৎ বজ্রপাত হলে সেখানে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের। পরে রাসেলের পরিবারের লোকজন তাকে টিউবওয়েলের পাশ থেকে ঘরে নিয়ে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে ডেকে নিয়ে দেখালে তিনি রাসেলকে মৃত ঘোষনা করেন।
মোগলহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল ইসলাম বারী, ০১৭১৭-৪৬৯৮৮৩।