• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

‘বাংলাদেশ কখনো ভালো খেলোয়াড়কে বাদ দেয় না’

| নিউজ রুম এডিটর ৯:৫৭ পূর্বাহ্ণ | ২৮/০৯/২০২৩ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

 

একজন ক্রিকেটার যদি দলের জয়ে অবদান রাখেন তাহলে দলের প্রয়োজনেই তাকে স্কোয়াডে রাখতে হয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশ দলও যে এটার বাইরে নয় তা আরও একবার মনে করিয়ে দিলেন সাকিব আল হাসান।

তামিমকে বাদ দেওয়ার পেছনে হাত রয়েছে সাকিবের, এমনটাই সকলের ধারণা। মাহমুদউল্লাহর উদাহরণ টেনে সে বিষয়টিও পরিষ্কার করেন টাইগার অধিনায়ক, ‘প্রথমত আমি সেই অনূর্ধ্ব-১৫ থেকে খেলছি তখন থেকেই দেখছি যে খেলোয়াড় ভালো করছে, যে দলে অবদান রাখছে সেই খেলোয়াড়কে বাংলাদেশ কখনোই বাদ দেয় নাই। কোনোদিনও না। আমি সাধারণ একটা উদাহরণ দেই মাহমুদউল্লাহ রিয়াদ ভাই উনি ছিলেন না, একটা সিরিজ খেললেন হয়তো ওইভাবে অবদান রাখতে পারেন নি যতোটা করা উচিত ছিল, ব্যক্তিগতভাবে আমি মনে করি তিনি আরও ভালো করতে পারতেন।’

‘দুইটা ম্যাচেই উনার ওই সুযোগটা ছিল। উনার জন্য পারফেক্ট স্টেজ ছিল অনেক ভালো কিছু করার। যেটা আমার কাছে মনে হয়েছে সেটা সে করতে পারেনি। তার যে ডেডিকেশন ছিল, টিমের প্রতি দায়বদ্ধতা ছিল দলের হয়ে খেলার যে ইচ্ছা ছিল।’

সব কিছু সবাই দেখতে পেয়েছে। ভিন্নতা আছে। আর আমার তো দায়িত্ব না পুরো দলটা সিলেক্ট করার। তাই যদি হতো এশিয়া কাপের একদিন আগেই ক্যাপ্টেন আনাউন্স করার পরই টিম দিয়ে দিতে পারতাম। এটা অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। অনেক জিনিস অনেক ফ্যাক্ট চিন্তা করতে হয়। শুধু মাঠের পারফরম্যান্স না, মাঠ মাঠের বাইরে, ড্রেসিং রুম, টিম মিটিং, এটমসফেয়ার, অনেক কিছু চিন্তা করে আপনার টিমটা করতে হয়। আমিও আমি বলছি না এই সব কিছুতে আমি ইনভল্ভ। আমার কাছে মনে হয় আমি খুবই কম ইনভল্ভ এইগুলোতে।’