• আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর কর্তৃক শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী পালিত

ক্যাম্পাস প্রতিনিধি :আজ ১৮ই অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর কর্তৃক দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

 


সকালে বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ শাখার আয়োজনে জন্মদিন উপলকক্ষে কেক কাটা হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় অধ্যাপক ডা ডা মো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীম।

 

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এ শিশুদের মাঝে কেটে বিতরণ করে দিন টি উজ্জাপন করা হয়।

 

এরপর অধ্যক্ষ মহোদয় এর নেতৃত্বে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুর বনলতা সিনেমা হলে ‘মুজিব: একটি জাতির রূপকার ‘ শীর্ষক জাতির জনকের বায়োপিকটি প্রদর্শনের আয়োজন করা হয়। এসময় হলে উপস্থিত থেকে সিনেমাটি উপভোগ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা মো মোস্তাফিজুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা রতন কুমার সাহা সহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং চিকিৎসকবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।