• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

জোট নয়, এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি: চুন্নু

| নিউজ রুম এডিটর ৬:২৭ অপরাহ্ণ | ২২/১১/২০২৩ জাতীয় পার্টি, রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। তবে দলটি কোনো জোট নয়, এককভাবে নির্বাচন করবে। বুধবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছে। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমাদের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি।

নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় বলেছি, আমরা আস্থার পরিবেশ চাই। ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে আমরা আশ্বস্ত হয়েছি যে, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে। দুপুর পর্যন্ত আমাদের প্রায় এক হাজার ৪০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনেই আগ্রহী একাধিক প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। আমরা আমাদের ঘোষণা অনুযায়ী এককভাবেই নির্বাচন করবো।

তিনি বলেন, আমরা কারো সঙ্গে আসন সমঝোতায় যাবো না। জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে, পার্টির বিরুদ্ধে দুর্নীতির অপবাদ নেই। গেলো ৩৩ বছর দেশের মানুষ আমাদের রাজনীতি পছন্দ করেছে। আমরা আশা করছি, ৩০০ আসনেই আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো।