• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সুনামগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়

| নিউজ রুম এডিটর ৬:০৫ অপরাহ্ণ | ২৬/১২/২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

 

একে মিলন সুনামগঞ্জ থেকে : সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ৫টি আসনে শুরু হয়েছে ভোটারদের মন জয় করে নির্বাচনী বৈতরনী পাড় হওয়ার জন্য বিভিন্ন দলের প্রার্থীদের বিরামহীনভাবে প্রচার প্রচারনা।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ-৪( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে নৌকার প্রার্থী ও সাবেক পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের আয়োজনে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলণীগ সাধারন সম্পাদক নোমান বখত পলিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম, এড.সামছুল আবেদীন।

এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,জেলা বাসস প্রতিনিধি আল হেলাল,আর টিভির প্রতিনিধি বিন্দু তালুকদার,গাজী টিভির প্রতিনিধি ও দৈনিক সুৃনামগঞ্জ সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার,দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি শাহজাহান চৌধুরী,এনটিভির প্রতিনিধি দেওয়ার গিয়াস চৌধুরী,বাংলাদেশ টুডের প্রতিনিধি একে মিলন আহমদ, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি দওয়ান তোচ্ছাদ্দুক রাজা ইমন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি সামিয়ান তাজুল প্রমুখ।