• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মেট্রোপলিটন প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি হাবিব ও সাঃ সম্পাদক মিজান

| নিউজ রুম এডিটর ৭:৫৪ অপরাহ্ণ | ১৮/০২/২০২৪ গণমাধ্যম

 

নিজস্ব প্রতিবেদক- রাজধানীর উত্তরায় মেট্রোপলিটন প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির ঘোষণা করা হয়।

শনিবার (১৭-২-২৪ ইং) বিকালে মেট্রোপলিটন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
২০২৪- ২০২৫ সালের নতুন কমিটিতে সভাপতি হলেন এইচ আর হাবিব ও সাঃ সম্পাদক মিজান বিন নূর।

এছাড়াও উক্ত কমিটিতে রয়েছেন, সহ-সভাপতি- কে আর খান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক – (১) সেলিম রেজা, (২) মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক – সেলিম রেজা, সহ-সাংগঠনিক সম্পাদক – আরিফুল ইসলাম রানা, অর্থ সম্পাদক- মিজানুর রহমান, দপ্তর সম্পাদক – মোহাম্মদ আকতারুজ্জামান, ক্রীড়া সম্পাদক- মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক – নারগিস পারভীন, প্রচার-প্রকাশনা সম্পাদক ইজাজুল হক, নির্বাহী সদস্য- (১) আতিকুর রহমান (২) নাজিম রেজা (৩) মোহাম্মদ মহাসিন (৪) সৈয়দ হাবিব (৫) ফাত্ত্বাহ তানভীর রানা।

মেট্রোপলিটন প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার সাবেক বিশেষ প্রতিনিধি আরিফ হোসেন নিশির ও সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান।