• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

বাংলাদেশের সঙ্গে ভিসা আরো সহজ হওয়া উচিত : হর্ষবর্ধন শ্রিংলা

| নিউজ রুম এডিটর ১০:১০ পূর্বাহ্ণ | ২৪/০২/২০২৪ আন্তর্জাতিক, লিড নিউজ

 

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সহজ করার ওপর জোর দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, দেশটির ২০২৩ সালের জি২০ বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ‘আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন ৫ লাখ ভিসা দেওয়া হচ্ছিল। এরপর কিছু সরলীকরণ করা হয়। সে ক্ষেত্রে ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ থেকে ১৫ লাখ করা হয়েছিল।

এখন সেটা ২০ লাখে রয়েছে।
আমার মনে হয় ভিসা সহজলভ্য হওয়া উচিত, যাতে পর্যটকদের কোনো রকম হয়রানির শিকার না হতে হয়। ভিসা পেতে বিলম্ব না হয়। বাংলাদেশের জন্য ভিসা বাড়ানোর জন্য প্রয়াস চলছে এবং তা হলে মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি পাবে।

শুক্রবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে ‘ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ (আইবিএফএ)-এর উদ্যোগে আয়োজিত ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন শ্রিংলা।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দুটি প্রতিবেশী দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকতে পারে তার রোল মডেল হলো ভারত-বাংলাদেশ। কাজেই ভারত-বাংলাদেশের যে সম্পর্ক আজ রয়েছে এ সম্পর্ক অটুট থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সম্পর্ক যেভাবে মজবুত করেছেন এ সম্পর্ক অটুট থাকবে।