=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যরকম  সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, দিন হবে রাতের মতো অন্ধকার!

 

বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আগামী ৮ এপ্রিল পৃথিবীর মহাজাগতিক এ দৃশ্য দেখার সুযোগ হবে। ২০২৪ সালের প্রথম এ সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে একই রেখায় থাকে চাঁদ, সূর্য ও পৃথিবী। তখন সূর্য পুরোপুরি ঘূর্ণায়মান চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়। এ কারণে দিনের বেলাতেই রাতের অন্ধকার নামবে পৃথিবীতে। বিভ্রান্তে নিশাচর প্রাণিরা এ সময় সক্রিয় হয়ে উঠবে।

নাসা বলছে, দীর্ঘ সাত বছর পর আবারও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটছে। বেলা ১১টা ৭ মিনিটে এ গ্রহণ শুরু হবে। গ্রহণ চলবে প্রায় ১০০ মিনিট।

 

তবে বাংলাদেশ থেকে এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। নাসা জানিয়েছে, মহাজাগতিক এ দৃশ্য দেখা যাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে।