• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

ইবিতে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে নীরব ও তানভীর

| নিউজ রুম এডিটর ১০:৩২ অপরাহ্ণ | ১৩/০৩/২০২৪ ক্যাম্পাস, শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুড়িগ্রাম জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির ৯৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের(২০১৮-১৯) মোঃ নুরনবী সরকার নীরব ও সাধারণ সম্পাদক হিসেবে গনিত বিভাগের (২০১৯-২০) তানভীর হীরক মনোনীত হন।

রবিবার (১০মার্চ )কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টা ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. মো: এরশাদুল হক এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি মো: ইনজামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে সভাপতি হিসেবে মনোনীত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিজের সর্বোচ্চটা দিয়ে সংগঠনকে গতিশীল করার চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।