• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

অস্ট্রিয়ায় জাতিসংঘের সিএনডির অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সাতক্ষীরার মাসুদ

| নিউজ রুম এডিটর ৭:৩০ অপরাহ্ণ | ১৫/০৩/২০২৪ সারাদেশ

 

সাতক্ষীরা প্রতিনিধি: জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) সদর দপ্তর ভিয়েনা অস্ট্রিয়াতে অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কৃতি সন্তান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। আগামী (১৮-২২ মার্চ) অনুষ্ঠিতব্য জাতিসংঘের কেন্দ্রীয় মাদক সংক্রান্ত নীতি-নির্ধারণী সংস্থা কমিশন অন নারকোটিক ড্রাগস (সিএনডি)’র ৬৭তম অধিবেশনে যোগ দিবেন তিনি।..

 

বাংলাদেশের পক্ষে আগামী ২১ মার্চ দুটি সাইড ইভেন্টে বক্তব্য রাখবেন তিনি । প্রথম অধিবেশনে আলোচনার বিষয় থাকবে মাদক চিকিৎসা ও পুনর্বাসন এবং দ্বিতীয় অধিবেশনে মাদক ব্যবহার প্রতিরোধে সার্বজনীন উদ্যোগের ঘোষণাপত্র ২০২৪ এর উপর।

ইকবাল মাসুদ জানান, বিশ্বব্যাপী, ২০২২ সালে মাদক সেবনের ব্যাধিতে ভোগা লোকের সংখ্যা ৩৯.৫ মিলিয়নে উন্নীত হয়েছে-গত ১০ বছরে ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট দেখায় যে, ক্রমাগত অবৈধ মাদক সরবরাহ এবং ক্রমবর্ধমান পাচারের নেটওয়ার্কগুলি বৈশ্বিক সংকটকে পাশকাটিয়ে এবং স্বাস্থ্য সেবা এবং আইন প্রয়োগকারী প্রতিক্রিয়াগুলিকে চ্যালেঞ্জ করছে? বিশ্ব মাদক সমস্যা সম্পর্কিত চ্যালেঞ্জ শান্তি, ন্যায়বিচার, স্বাস্থ্য এবং মানবাধিকার, পরিবেশ ও সমতা সব ক্ষেত্রেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অগ্রগতি বাধাগ্রস্ত করছে। জাতিসংঘের কেন্দ্রীয় মাদক সংক্রান্ত নীতি-নির্ধারণী সংস্থা কমিশন অন নারকোটিক ড্রাগস (সিএনডি) এই সপ্তাহে আন্তর্জাতিক মাদক সংক্রান্ত নীতি ও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতির পর্যালোচনা করতে এই বৈঠক করছে।

তিনি আরো জানান, এই অধিবেশন সফল হবে এবং বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে দেশের সাফল্য বয়ে আনবেন।