• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বিএনপি নেতা’র ছেলের আওয়ামীলীগে যোগদান!

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | ২৪/০৩/২০২৪ রাজনীতি

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন বিএনপি নেতার পুত্রের বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। সম্প্রতি উপজেলাে কেয়াইন ইউনিয়নের কেয়াইন গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খানের ছেলে সম্রাট খান বিএনপির সমর্থন করলেও সম্প্রতি আওয়ামী লীগ তথা আওয়ামী যুবলীগে যোগদানের করেছেন এমন খবর বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় লোকজনের মধ্যে ছড়িয়ে পরে।

 

এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রীয়া লক্ষ করা গেছে। রাজনৈতিক বিশ্লেষক গণের মতে দল পরিবর্তন করা রাজনীতিরই একটা অংশ। তবে কিছু মানুষ এটিকে ভিন্ন চোখেই দেখতে স্বাচ্ছন্দবোধ করছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য বিএনপি নেতার ছেলে সম্রাট খানের মুঠোফোন ফোন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন, তিনি বলেন আমি আওয়ামী লীগে কাগজ কলমে যোগদান করিনি। তবে ফেইসবুকে যোগদান করেছি। আর আমার বিএনপিতে কোন পদ পদবীও নেই। আমি আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যখন যোগ দিবো তখন আপনি নিউজ কইরেন।

এ ব্যপারে কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খান বলেন, আমি ইউনিয়ন বিএনপির সভাপতি। আমার ছেলে আওয়ামী লীগ ও বিএনপিতে কোন পদ পদবীই নাই। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ছেলে আওয়ামী যোগ দেয় নাই। তবে ও আওয়ামী লীগ আর বিএনপির সবার সাথেই চলাফেরা করে। ওর কোন দলেই পদ পদবী নেই! এক ব্যক্তি দুই দলের সমর্থন করাকে আপনি কোন চোখে দেখবেন? এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি! এ ব্যপারে উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে মুঠোফোনে বলেন, আসলে যারা দুই দলের সাথে চলে তারা দুই দলের জন্যেই ভয়ংকর।