• আজ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর |

এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল ইরান

| নিউজ রুম এডিটর ২:২৭ অপরাহ্ণ | এপ্রিল ৬, ২০২৪ আন্তর্জাতিক, লিড নিউজ

ইরান যুক্তরাষ্ট্র সরকারকে লিখিত বার্তা দিয়ে নেতানিয়াহুর ‘ফাঁদে’ না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের সহযোগী মোহাম্মাদ জামশিদি।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার রাজধানী দামেস্কে সৌদি কনস্যুলেটে বিমান হামলায় দুই জেনারেলসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য নিহত হওয়ার ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে ইরান।

এর আগে ইসরাইলের কনস্যুলেট হামলার প্রতিশোধ নেবে ইরান। এ নিয়ে ইসরাইলকে এবার কড়া হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের এ হামলার আশঙ্কায় রীতিমতো ভয়ে আছে ইসরাইল। ইতোমধ্যে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে তেলআবিব। জোরদার করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বৃহস্পতিবার থেকে বাতিল করা হয়েছে সেনাবাহিনীর ছুটি। বন্ধ করা হয়েছে দেশটির জিপিএস সেবা। যুদ্ধের শঙ্কায় পূর্বের আশ্রয়কেন্দ্রগুলো খোলার পরিকল্পনা করছে ইসরাইল।

সূত্র: দ্যা গার্ডিয়ানের ও ব্লুমবার্গ মিডল ইস্ট।