• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

শ্যালক কে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন পলক

| নিউজ রুম এডিটর ১১:৪৩ পূর্বাহ্ণ | ২০/০৪/২০২৪ রাজনীতি, লিড নিউজ

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তার ভগ্নিপতি ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, প্রতিমন্ত্রী মহোদয় শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে দেখতে গিয়েছিলেন। সেখানে দুপুর ১২টার দিকে লুৎফুল হাবিব রুবেলকে মুঠোফোনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতির সিদ্ধান্ত- এমপি-মন্ত্রীদের আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচনের প্রার্থী হতে পারবে না জানিয়ে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাকে (রুবেলকে) প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।

প্রতি উত্তরে রুবেল কিছু বলেছেন কিনা জানতে চাইলে জান্নাতুল ফেরদৌস বলেন, তিনি শুধু শুনে গেছেন। জবাব দেননি।

এ বিষয়ে জানতে লুৎফুল হাবিব রুবেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।