• আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

দেহ ব্যবসা সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ

| নিউজ রুম এডিটর ৫:৫৪ অপরাহ্ণ | ২৩/০৪/২০২৪ আইন ও আদালত

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : দেহ ব্যবসা সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। এদের মধ্যে তিনজন পুরুষ চারজন মহিলা রয়েছে। সোমবার রাতে কাফরুল থানা এলাকার বর্ণমালা সড়কের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। কাফরুল থানার এস আই মাহমুদুল হাসান এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন,মো: সাজন(২০),মো: বাচ্চু মিয়া (৪৯),মো: ইমরান হোসেন(২৪), রুমা(৪০) শিলা(২২),সুমি(৩০),বিপাশা (২০)।

কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি একটি বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কাজ চলে। শোনা মাত্রই আমি পুলিশ পাঠিয়ে তাদের গ্রেফতার করি।

কাফরুল থানার এস আই মাহমুদুল হাসান জানান, ওসি স্যার বলা মাত্রই আমরা একটি বাড়িতে অভিযান চালাই। আমরা জানতে পারি বাড়িতে নিচ তলায় দুই ফ্লাটে দেহ ব্যবসার কাজ করতো। পরবর্তীতে আমরা তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আমরা সাতজনকে গ্রেপ্তার করি। তার মধ্যে তিনজন ছেলে চারজন মেয়ে।