• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারী নিহত^

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | মে ২৬, ২০২৪ লিড নিউজ

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী নারী নিহত হয়েছে। রবিবার (২৬ মে) সকাল ৮টায় পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাসিকের ময়লার গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা।

 

নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রামনপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবু বাড়িতে ভাড়া থাকতেন। তিনি সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন। আটককৃত গাড়ি চালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।