• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

আন্দালিব রহমান পার্থকে তুলে নেওয়ার অভিযোগ

| নিউজ রুম এডিটর ১:৩৬ অপরাহ্ণ | ২৫/০৭/২০২৪ রাজনীতি, লিড নিউজ

 

বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি (বিজেপি) ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।বৃহস্পতিবার দুপুরে পার্থের ব্যক্তিগত সহকারী জুয়েলও তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

পার্থ এক সময় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন। পরে তিনি জোট থেকে বেরিয়ে যান।