• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

বিমানবন্দরে আটক হাছান মাহমুদ

বিদেশে পালিয়ে যাওয়ার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি নিয়ে সোমবার (৫ আগস্ট) বিকেলে ঢাকায় অবস্থানরত বিদেশি মিশন, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থাপ্রধানদের ব্রিফ করার কথা ছিল হাছান মাহমুদের। কিন্তু ওইদিন দুপুরের আগে শিক্ষার্থী ও সাধারণ জনতা ঢাকার সড়ক দখলে নেওয়া শুরু করার পর সিদ্ধান্ত বাতিল করতে হয়। এরপর থেকে হাছান মাহমুদের খোঁজ মিলছিল না।

এর আগে, এদিন দুপুরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও বিদেশে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটকে দেন।