• আজ

শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে আরও দুইজন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। তারা হলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ নিয়ে সরকারের মোট ১৬ জন উপদেষ্টা শপথ নিলেন। তবে এই দুইজন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানা যায়নি।

এদিকে, এখনও শপথ নেননি মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ-অধিনায়ক ফারুক-ই-আজম বীর প্রতীক।

বিস্তারিত আসছে…