• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ যুবক নিহত

| নিউজ রুম এডিটর ২:২৯ অপরাহ্ণ | ০৬/১০/২০২৪ ঢাকা, সারাদেশ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। রিকশা চালক রাকিব জানান, ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

পরে তাকে দ্রুত উত্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়।
উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশা চালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালো নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ কে ফোন করা হলে তিনি জানান তিনি বিষয়টি অবগত নয়।