• আজ ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

সিরাজদিখানে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা!

| নিউজ রুম এডিটর ১১:৫৯ পূর্বাহ্ণ | ২৯/১১/২০২৪ মুন্সীগঞ্জ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা রিসোর্সসেন্টার ইন্সট্রাক্টর মোঃ আল মামুনের সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওসান ফিরদৌস, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সিরাজদিখানের সন্তান মোস্তফাজামান সমুদ্রের বাবা মোঃ মনিরুজ্জামান তাজুল, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সিরাজদিখানের সন্তান মোস্তফাজামান সমুদ্রের মা মাসুদা জামান,উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ জামসেদ ফরিদী,ডাঃ এ.কে.এম তাইফুল হক,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, বৈষম্যবিরোধী আন্দোলনের রাতুল হাসান শান্ত,অনন্যা রহমান অর্পা,ইয়ামীন আরমান,সৌরভ মাঝি,আসাদ আব্দুল্লাহ, শহীদ পরিবারের সদস্য মো. জামাল প্রমূখ।

এসময় বক্তরা জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে বলেন, সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে সিরাজদিখান উপজেলায় ১জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন। শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন দল আর্থিকভাবে সহায়তা করেছেন। সরকারিভাবে সহায়তা করা হবে। সিরাজদিখানে শহীদদের স্মৃতি ধরে রাখতে শহীদদের ছবিসহ পূর্নাঙ্গ পরিচয়ের ফলকনামা উপজেলার বিভিন্ন যায়গায় তৈরী করে রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করা হয়।

বক্তব্য শেষে শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।