• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ!

| নিউজ রুম এডিটর ৭:৫৬ অপরাহ্ণ | ২৯/১১/২০২৪ মুন্সীগঞ্জ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করেছে সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মুন্সিগঞ্জ-১ তথা সিরাজিখান-শ্রীনগর আসনের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতৃত্বে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাস স্ট্যান্ড ও নিমতলা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সহ-সভাপতি হাজী আমিন উদ্দিন চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা বিএরপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ,কেয়াইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাসিম খান,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক প্রীন্স নাদিম, উপজেলা মহিলা দলের সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস লাকি, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক অহিদুল ইসলাম মঞ্জু,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর,লতব্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকিসহ উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।