• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন |

শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

| নিউজ রুম এডিটর ৩:৪২ অপরাহ্ণ | ১৬/১২/২০২৪ সারাদেশ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

সারাদেশের মতো শেরপুরেও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল সাড়ে ৬টায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এরপর একে একে শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. হজরত আলী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল ৮টায় শেরপুর সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় উদ্যোক্তারা তাদের স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছেন। নানা বয়সী লোকজন মেলায় এসেছেন।

সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।