• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

মুন্সীগঞ্জে মাওলানা জোবায়ের পন্থীদের বিক্ষোভ, তিন দফা দাবীতে স্মারকলিপি প্রদান!

| নিউজ রুম এডিটর ৯:২৬ অপরাহ্ণ | ২৩/১২/২০২৪ ইসলাম

 

মোহাম্মদ রোমান হাওলাদার: গত ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভী পন্থীদের হামলার প্রতিবাদে মাওলানা জোবায়ের পন্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে আয়োজিত সমাবেশে জেলার ৬টি উপজেলার তাবলীগ জামায়াতের মাওলানা জোবায়ের পন্থী কয়েক হাজার অনুসারী অংশ নেয়।

মাওলানা ছাদেক আলীর সঞ্চালনায় এসময় সমাবেশে বক্তব্য রাখেন, শহর জামে মসজিদের খতিব আবরারুল হক হাতেমী, মুফতি সিদ্দিকুর রহমান, প্রফেসর আব্দুল মান্নান, মুস্তফাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল গাফফার, মাওলানা মুফতী নেছার আহমাদ, ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ, হাফেজ মোঃ সেলিম, মুফতি ছানাউল্লাহ কাছেমি ও হেফাজতে ইসলামের মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমাদ ইসহাকি সহ আরো অনেকে। বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পরে জামায়াতে তাবলীগের মাওলানা জোবায়ের পন্থীদের পক্ষ থেকে তিন দফা দাবী তথা মুন্সীগঞ্জ জেলার সকল মসজিদে স্থাদ পন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করা,তাবলীগের সকল কার্যক্রম সকল মসজিদে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করা ও মুন্সিগঞ্জ জেলার প্রত্যেক এলাকার “ইজতেমা মাঠে হামলায় অংশগ্রহণকারী” মাওলানা সাদ পন্থীদের তালিকা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।