• আজ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

ভারতে প্রবেশকালে দুই চোরাকারবারি আটক

| নিউজ রুম এডিটর ৮:০৫ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২৪ আইন ও আদালত

সিলেট: ভারতে প্রবেশকালে দুই চোরাকারবারি আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হল , সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম শিলডোয়ারের কাদির মিয়ার ছেলে রাসেল মিয়া, সীমান্ত গ্রাম রাজাপাড়ার সুলতান মিয়ার ছেলে মোবারক হোসেন।

বুধবার ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেন।

মিডিয়াসেল জানায়, ব্যাটালিয়নের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বিওপির আওতাভূক্ত বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে চোরাচালানের পণ্য আনতে ভারতে যাবার চেষ্টা চালায় পেশাদার চোরাকারবারি রাসেল ও তার সহযোগি মোবারক।
ওই সময় টহলরত বিজিবি সদস্যদের নজরে আসলে তাদেরকে আটক করা হয়। এরপর আটকৃতদের হেফাজত থেকে বাংলাদেশী
১,০১,১৮৭/-(এক লক্ষ এক হাজার একশত সাতাশি) টাকাসহ জব্দ করা হয়।