• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজদিখান ও টংগীবাড়ী উপজেলায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন!

| নিউজ রুম এডিটর ৭:০৫ অপরাহ্ণ | ২৮/১২/২০২৪ শিক্ষাঙ্গন

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ) বেলা ১১টায় টংগিবাড়ী উপজেলার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজে পৃথক দুটি কেন্দ্রে একযোগে সংগঠনটির তৃতীয়তম এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মুন্সিগঞ্জের পাঁচটি উপজেলার ১২৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির ১৪শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৮০ নম্বরে এ নৈর্ব্যক্তিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও আইসিটি সহ প্রতিটি বিষয়ের উপর ১৫ নম্বর এবং সাধারণ জ্ঞান, মুন্সিগঞ্জ ও বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন সম্পর্কে ২০ নম্বর রয়েছে।

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলার সেরা শিক্ষার্থী , সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুল তিনটি বিভাগে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। জেলার সেরা শিক্ষার্থী বিভাগে নগদ ৫ হাজার টাকা, সপ্তম ও অষ্টম শ্রেণি সাধারণ গ্রেডে আড়াই হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৩ হাজার টাকা, নবম ও দশম শ্রেণি সাধারণ গ্রেডে ৩ হাজার টাকা ও ট্যালেন্টপুলে ৪ হাজার টাকা প্রদান সহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে।