• আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

| নিউজ রুম এডিটর ৫:১৯ অপরাহ্ণ | ০৮/০১/২০২৫ দুর্ঘটনা

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইজিবাইকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আরো তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন- মোটরসাইকেলের চালক ইছাপুরা গ্রামের শহীদের ছেলে বিল্লাল (১৭), ইজিবাইকের যাত্রী টঙ্গিবাড়ী উপজেলার পাঁচ গ্রামের আমির হোসেনের ছেলে ফিরোজ (৩৫) ও আলমগীর (৪৫)। গত মঙ্গলবার বিকালে ইছাপুরা-মালখানগর সড়কের মোস্তফাগঞ্জ মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত এনামুল বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের ছাত্র। সে শেরপুর জেলার মন্টু হোসেনের ছেলে এবং ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী হাফেজ নুর ইসলাম জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে মালখানগরের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলে এনামুলের মৃত্যু হয়। ইজিবাইকটি সিটকে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুশফিকুর রহমান রাজীব তাকে মৃত ঘোষনা করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কারোর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।