• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত

রাজধানীর ৩০০ ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২) নামে তার দুই বন্ধু আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুনতাসির মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।

মুনতাসিরের বন্ধু ফাইয়াজ বলেন, রাতে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। ৩০০ ফিট এলাকায় যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।

জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে। আর পেছনের আসনে ছিল তাদের দুই আত্মীয়। যাদের সবাই ছিল মাতাল অবস্থায়।

৩০০ ফিট এলাকায় পুলিশ চেক পোস্টে যখন মোটরসাইকেলে করে ঘুরতে বের হওয়া বুয়েটের তিন ছাত্রের পরিচয় যাচাই করা হচ্ছিলো, ঠিক তখন ব্রিগেডিয়ার জেনারেলের এ লেভেল পড়ুয়া ছাত্র সাদমান মদ্যপ অবস্থায় চেকপোস্টে অপেক্ষারত ওই তিন শিক্ষার্থীকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোহতাসিম মাসুদ। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনা জানাজানি হলে রূপগঞ্জ থানায় এসে বিক্ষোভ করে বুয়েটের কয়েকশ’ শিক্ষার্থী। তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এ ঘটনায় তিনজনকেই আসামি করে একটি মামলা দায়ের করেছে বুয়েট কর্তৃপক্ষ।