• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

মেঘালয় থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ফুসকাসহ ১৭ লাখ টাকার মালামাল জব্দ

| নিউজ রুম এডিটর ৪:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ৯, ২০২৫ আইন ও আদালত

সিলেট প্রতিনিধি : ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ফুসকা সহ ১৭ লাখ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউড়গড় বিওপির বিজিবি টহল দল ৭ হাজার ৩১০ কেজি ভারতীয় ফুসকা, সদর উপজেলার মাঠগাঁও বিওপির বিজিবি টহল দল ১ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি, মেঘালয় রাজ্যে পাচারকালে একাধিক বস্তায় ১৫ হাজার পিস বাংলাদেশি সুপারি জব্দ করেছে মঙ্গলবার ও বুধবার। জব্দকৃত ফুসকা,চিনি, সুপারির মুল্য প্রায় ১৭ লাখ টাকা।