=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের কাজের গতি কমার কারণেই আইনশৃঙ্খলার অবনতি: জাহাঙ্গীর আলম

| নিউজ রুম এডিটর ৩:২৯ অপরাহ্ণ | ২৬/০১/২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরদির্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে ৫ আগস্টের পর কারাগার থেকে পালানো ৭০০ আসামি। যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, কারাগারের জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দীর অবস্থান, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, শারীরিক অবস্থা, হাজিরা, সাক্ষাতকার ও কথাবলার তারিখ জানা যাবে। এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন বন্দীর স্বজনরা । এ সময় আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।