• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ, যে ব্যাখ্যা দিলো দুর্বার রাজশাহী

| নিউজ রুম এডিটর ৫:১৪ অপরাহ্ণ | ২৯/০১/২০২৫ ক্রিকেট, খেলাধুলা

এবারের বিপিএলে সবচেয়ে বিতর্কিত, আলোচিত ও সমালোচিত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিতর্কে বারবার উঠে এসেছে পদ্মাপাড়ের দলটির নাম। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, অনুশীলন ও ম্যাচ বর্জন কিংবা চেক বাউন্স সব কাণ্ডতেই জাড়িয়েছে তারা।

এবার নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করে। জানা গেছে, যেসব ক্রিকেটারের বাসা ঢাকায় তারা চাইলে হোটেল ছেড়ে বাসায় চলে যেতে পারবে। রাজশাহীর এমন নির্দেশনা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। এবার বিষয়টির ব্যাখ্যা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, ‘কিছু ক্রিকেটারের অনুরোধের পরে, দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের তিন দিনের বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়রা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন।’

উল্লেখ্য, বিপিএলের প্রথম পর্বের সব ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহীর। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের তিনে। তাদের সামনে প্লে-অফে ওঠার বেশ ভালো সম্ভাবনা থাকছে। তবে নিজেদের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তারা থাকবে সংরক্ষিত আসনে। সেক্ষেত্রে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের। অবস্থাদৃষ্টে প্লে-অফে খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে রাজশাহীর।