• আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

শেরপুরে দুই ছাত্রলীগ নেতা ও ওলামা লীগ সভাপতি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১১:১০ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২৫ আইন ও আদালত

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম এবং জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে গ্রেফতার করেছে সদর ও ঝিনাইগাতী থানার পুলিশ।

৮ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ৮টার দিকে জেলার ঝিনাইগাতী উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা থেকে ছাত্রলীগের দুই নেতা ও ভোররাতে শেরপুর শহরের নিজ বাসা থেকে ওলামা লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শেরপুর সদর থানায় গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় জেলা ওলামা লীগের সভাপতি নুরুল ইসলামকে ভোররাতে শহরের বাগরাকসা বাসা থেকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে রাত ৮টার দিকে ঝিনাইগাতী থানা পুলিশের টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্চিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং রফিকুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবায়দুল আলম ও ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।