• আজ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে ইবি বুননের ইফতার

| নিউজ রুম এডিটর ৯:৩১ পূর্বাহ্ণ | ০৮/০৩/২০২৫ শিক্ষাঙ্গন

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’ এর উদ্যোগে প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ক্যাম্পাস পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন করে সংগঠনটি।

এ সময় সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনের সাবেক সভাপতি নাহিদুর রহমান ও সহ সভাপতি জেবুন্নাহার জেবুসহ সংগঠনটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, আমাদের এই বুনন সংগঠন থেকে যতটুকু সম্ভব সুবিধাবঞ্চিতদের সাহায্য করার চেষ্টা করে থাকি। সবাই দোয়া রাখবেন যেনো প্রতিবছর এভাবে সুবিধাবঞ্চিতদের সাহায্য করতে পারি। আজ এই শিশুদের সাথে সময় কাটিয়ে আমরা যেনো শৈশব চলে গিয়েছি।

সংগঠনটির সাবেক সভাপতি নাহিদুর রহমান বলেন, ২০২০ সালে বুননের সাধারণ সদস্য হিসেবে বাচ্চাদের সাথে এখানে এসে প্রথম ইফতার করি। আজ দীর্ঘ পাঁচ বছর পর আবারো বাচ্চাদের সাথে ইফতার করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবে সুবিধা বঞ্চিতদের সাথে বুননের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। বইমেলা বা বিভিন্ন ইভেন্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এসব এতিম শিশুদের সাহায্য করার চেষ্টা করি। তাদেরকে একবেলা ইফতার করাতে পেরে ভালো লাগছে।