• আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় শিক্ষার্থী খুন

| নিউজ রুম এডিটর ৮:৪৮ অপরাহ্ণ | ২৯/০৩/২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ফেসবুক পোস্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় শেরপুরের নালিতাবাড়ির নয়াবিল বাজারে নাঈম হোসেন নামে এইচএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে হত্যা করেছে সবুজ নামে অপর এক যুবক। পরে স্থানীয়রা অভিযুক্ত সবুজকে আটক করে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াবিল বাজারে এ ঘটনা ঘটে ।

নিহত নাঈম হোসেন নালিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকার ইসমাইল হোসেনের কলেজ পড়ুয়া ছেলে। আটক সবুজ মিয়া একই উপজেলার আন্ধারুপাড়ার ভট্রু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ মিয়া তার ফেসবুক পেইজে পোস্ট দেয়। ওই পোস্টে হা হা রিয়েক্ট দেয় নাঈম। এই ক্ষোভে আজ বেলা ১১টার দিকে নয়াবিল বাজারে গিয়ে কথা বলার অজুহাতে নাঈমকে সবুজ ডেকে নিয়ে যায়। বাজারের একপ্রান্তে নিয়ে নাঈমকে ছুরিকাঘাত করে সবুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সবুজকে আটক করে। পরে তাকে নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে সোপর্দ করে। একইসাথে নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই নাঈম মারা যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’