• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

জাদুকাটায় রাতে খনিজ বালি উত্তোলন ১০ লাখ মুল্যের দুই ড্রেজার জব্দ

| নিউজ রুম এডিটর ৩:২৩ অপরাহ্ণ | ০৮/০৪/২০২৫ জাতীয়

শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ

সিলেট: সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালি উক্তোলনকালে পরিবেশধ্বংসী দুই ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামসংলগ্ন জাদুকাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
ভ্রাম্যমাণ আদঅরত পরিচালানাকালে কাঠের তৈরী দেশীয় ট্রলারে যুক্ত করা ১০ লাখ টাকা মুল্যে দুটি ড্রেজার জব্দ করা হয়।
এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম জনসম্মুখে ওই দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
অভিযোগ রয়েছে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি নেতা সাবেক এক বািিল পাথর খেকো চেয়ারম্যান লালিত লোকজন দিয়ে গোপনে ড্রেজার প্রতি চাঁদা নিয়ে প্রায় রাতেই থানার ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবুল কালাম চৌধুরীকে ম্যানেজ করে জাদুকাটা নদীর পশ্চিম-পূর্ব পাড়ের সোহালা,কুনাট ছড়া, পাঠানপাড়া,ঘাগড়া,গড়কাটি, মোদেরগাঁও, বিন্নাকুলি, রাজারগাঁও, সত্রিশ, মিয়ারচর গ্রামের সামনে কমপক্ষে শতাধিক ড্রেজার মেশিন লাগিয়ে বালি মহাল ইজারাবহি:র্ভুত সীমানা থেকে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি করাচ্ছেন।
মঙ্গলবার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র’র ইনচার্জ আবুল কালাম চৌধুরীর বক্তব্য জানতে যোগাযো করা হলে তিনি বলেন,জাদুকাটা নদীতে ড্রেজার চালানোর বিষয়ে আমি কিছুই জানিনা, ওসি স্যার সবই জানেন।