• আজ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজভী

| নিউজ রুম এডিটর ৩:৪৮ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২৫ রাজনীতি, লিড নিউজ

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । অন্যরা করতে গেলে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব দেখা যাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসর, খুনের আসামীরা, প্রকাশ্য আদালতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখছে। হাসিনার গণহত্যাকারী বাহিনীর নেতারা দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণ করতেই হাসিনার দোসররা আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে ।