• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বসতঘরের চৌকির নিচে থেকে বিদেশি মদের চালান জব্দ

| নিউজ রুম এডিটর ১২:৩৪ অপরাহ্ণ | ১৭/০৫/২০২৫ অপরাধ-দুর্নীতি

সিলেট : বসতঘরের চৌকির নিচে থেকে বিদেশি মদের চালান জব্দ করেছে পুলিশ।

শনিবার আলামত সহ মাদক চোরাকারবারির নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

ওসি জানান, চোরাচালান, মাদক প্রতিরোধমুলক অভিযান চলাকালে শুক্রবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার দূর্লভপুর (মাঝপাড়া) গ্রামের মৃত শরাফত আলীর ছেলে কাছম আলীর বসত বাড়িতে অভিযান চালান চালায়। অভিযানে কাছম আলীর বসত ঘরের ভেতর চৌকির নিচে বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখার ৩৭ বোতল বিদেশি মদ জব্দ করে পুলিশ।

অভিযান চলাকালে মাদক কারবারি কাছম আলী বসতঘরের কাঁচা বেড়া ভেঙ্গে কৌশলে ঘর থেকে পালিয়ে যায়।

শনিবার পুলিশ অফিসার বাদী হয়ে কাছম অলীকে পলাতক আসামি দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মাশরা দায়ের করা হয়।