=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রশুনিয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা!

| নিউজ রুম এডিটর ১:৪৯ অপরাহ্ণ | ০৩/০৬/২০২৫ লিড নিউজ

 

সিরাজদিখান প্রতিনিধঃমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মে বাজেট সভা অনুষ্ঠিত হয়। পরদিন ২৯ মে ইউনিয়ন পরিষদের মাসিক সভায় এ বাজেট পাশ করা হয়। এতে রাজস্ব তহবিলে ১৮ লাখ ৪৬ হাজার ৫০৫ টাকা, উন্নয়ন তহবিলে ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৫৮৪ টাকা সহ মোট ১ কোটি ৩২ লাখ ২ হাজার ৮৯ টাকার বাজেট ঘোষণা করা হয়।

সভার সভাপতিত্ব করেন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাইদ৷ রশুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রুহুল আমিন সবুজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত ইউপি সদস্য রুপা বেগম, সামসুন নাহার মিলি,ইউপি সদস্য বদিউজ্জামান, জয়ন্ত ঘোষ,শাহীন হাওলাদার, মোঃ ইকবাল দিদার, মোঃ জাকির হোসেন, মোঃ আরশাদ আলী শেখ ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ শান্ত সহ অন্যরা।

সভায় রশুনিয়া ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আবু সাইদ আসন্ন ঈদুল আযহা যাতে রশুনিয়া ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে এবং পশু কোরবানির পর অবশিষ্ট বর্জ্য যাতে নির্দিষ্ট স্থানে ফেলা হয় সে জন্য উপস্থিত ইউপি সদস্যদের ভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।