• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

শাবিতে ড. জাফর ইকবাল

| নিউজ রুম এডিটর ৬:৩৭ পূর্বাহ্ণ | ২৬/০১/২০২২ লিড নিউজ, শিক্ষাঙ্গন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেই আমরণ অনশনকারী শিক্ষার্থীদের কাছে যান তিনি।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাত ৯ টার বাসে রওনা হয়ে গভীর রাত ৩টা ৫৫টায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন তিনি। সঙ্গে তার সহধর্মিণী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হকও রয়েছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অনেকের বক্তব্য, শিক্ষার্থীদের অনশন ভাঙাতে ঢাকা থেকে ছুটে এসেছেন শাবিপ্রবি ক্যাম্পাসে। ড.জাফর ইকবালের আগমনে উজ্জীবিত ক্যাম্পাসের শিক্ষার্থীরা।