• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো ইবির বই মেলা

ইবি প্রতিনিধি: জাঁকজমকপূর্ণভাবে শেষ হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনদিন ব্যাপী বইমেলা। শেষদিনে ছিল শিক্ষার্থীসহ দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এদিন অনুষ্ঠিত হয় নানা আয়োজন। বৃহস্পতিবার (৩১মার্চ) এ উপলক্ষে একশো বেলুন উড়ানো হয়। বিশ্ববিদ্যালয়ের ঐক্যমঞ্চের উদ্যোগে বাংলা মঞ্চ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

এর আগে বাংলা মঞ্চে বাংলা নাটক গম্ভীরা মঞ্চায়িত হয়। এছাড়া ক্লাসিকাল নৃত্য ও গান পরিবেশিত হয়। এরপর বইমেলা সবচেয়ে সৌন্দর্যমন্ডিত বুননের স্টলকে
পুরস্কৃত করা হয়।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অধীনে গত ২৯-৩১ মার্চ পর্যন্ত বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

বইমেলার প্রথমদিনেও সকাল থেকেই মেলায় ও স্টলগুলোতে শিক্ষার্থী, দর্শনার্থী এবং ক্রেতাদের উপচে পড়া ভীড় দেখা যায়। স্টলের সামনে ফটো ফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলছেন শিক্ষার্থীরাসহ মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ) এর আয়োজিত উদ্বোধনী আলোচনাসভায় তিনব্যাপী এই মেলার উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

এদিকে বই বিক্রি করে সন্তুষ্ট বিক্রেতারা। রোটার‌্যাক্ট ক্লাবের স্টলের বিক্রেতা নাহিদ বলেন, ‘আজকে বই ভালো বিক্রি হয়েছে। পথের পাচালী এবং আহ্বান বই দুইটি বেশি বিক্রি হয়েছে। আশা করি আগামী দুইদিন আরও বেশি বই বিক্রি করতে পারব’